ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২২:৩৯:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

সুস্থ হয়ে উঠছেন সেব্রিনা ফ্লোরা 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা উন্নয়ণ) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সুস্থ হয়ে উঠছেন। পরিবারের সুত্র গণমাধ্যমকে জানিয়েছেন,  তিনি আগামী মাসের মাঝামাঝি সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে আশা করছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ডা. মীরজাদী সেব্রিনা ভালো আছেন। তার জ্বর নেই। চিকিৎসকেরা তাকে মাস্ক না পরেই থাকতে বলেছেন। তিনি  নিজেই এখন খেতে পারছেন, সেই সঙ্গে টেলিভিশন দেখছেন।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আগস্ট মাসের শুরুতে গুরুতর অসুস্থ হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি অবস্থায়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে পাঁচবার নেক্রোসেক্টমি করা হয়েছিল।এই চিকিৎসক ও অতিরিক্ত মহাপরিচালককে দীর্ঘদিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

উল্লেখ্য মহামারির শুরু দিকে তিনি ছিলেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক।